মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রইদ-এর ট্রেলারটি ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে মুক্তি পায় এবং এটি প্রকাশের সাথে সাথেই ব্যাপক আলোচনার জন্ম দেয়। নিচে ট্রেইলারটি যুক্ত করে দেওয়া হলো, দেরি না করে এখনই দেখে নিন।
Roid Official Trailer
ট্রেলারের মূল আকর্ষণ ও বৈশিষ্ট্য
- দৃশ্যগত সৌন্দর্য: ট্রেলারটির সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিংকে দর্শকরা “ভিজ্যুয়াল মাস্টারপিস” হিসেবে বর্ণনা করেছেন। সোনালি রোদে ভেজা গ্রামীণ নিস্তব্ধতা এবং রহস্যময় ফ্রেমিং দর্শকদের মুগ্ধ করেছে।
- অভিনয়ের গভীরতা: মোস্তাফিজুর নূর ইমরানের শান্ত অথচ তীক্ষ্ণ উপস্থিতি চোখে পড়ার মতো। অন্যদিকে, নাজিফা তুষির “ভারসাম্যহীন” বা পাগল স্ত্রীর চরিত্রে নিজেকে পুরোপুরি সপে দেওয়ার বিষয়টি ট্রেলারে স্পষ্ট ফুটে উঠেছে।
- সংলাপ: ট্রেলারে সংলাপ খুবই সীমিত রাখা হয়েছে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে “তোর নাম কী রে? আমার নাম সাদুর বউ” এই ছোট সংলাপটি দর্শকদের মনে গেঁথে গেছে।
- রহস্যময় আবহ: ট্রেলারে তালগাছ, পেকে পড়া তাল এবং সাদুর স্ত্রীর বার বার ফিরে আসার মধ্য দিয়ে একটি ফোক-হরর বা পরাবাস্তব গল্পের আভাস পাওয়া যায়।
আন্তর্জাতিক স্বীকৃতি
ট্রেলার ও পোস্টার প্রকাশের পরই রইদ আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টি আকর্ষণ করে। ছবিটি ২০২৬ সালের International Film Festival Rotterdam-এর প্রধান প্রতিযোগিতা বিভাগ “Tiger Competition”-এ স্থান পেয়েছে। এটি বাংলাদেশের প্রথম কোনো ফিচার ফিল্ম যা এই সম্মানজনক বিভাগে নির্বাচিত হয়েছে।
রইদের ট্রেইলার নিয়ে প্রশ্নোত্তর (FAQ)
রইদ সিনেমার অফিশিয়াল ট্রেলারটি ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে বঙ্গ এবং ফেসকার্ডের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পায়।
রইদ সিনেমার অফিসিয়াল ট্রেইলারের দৈর্ঘ্য ২ মিনিট ৫১ সেকেন্ড।
ট্রেলার অনুযায়ী, ছবিটি ২০২৬ সালের ২৮ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের স্টার সিনেপ্লেক্স ও সকল মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সাদুর স্ত্রীর কুড়িয়ে পাওয়া তাল দিয়ে পিঠা বানানো এবং সাদুর মনে “গন্ধব” খাওয়ার যে প্রশ্নটি জাগে, তা ট্রেলারে একটি পরাবাস্তব বা সাইকোলজিক্যাল রহস্যের ইঙ্গিত দেয়।